ব্যথার বাহার (মোঃ রহমত আলী)
ব্যথার বাহার
==============
মোঃ রহমত আলী
==============
দুঃখগুলো জমতে জমতে
আহা সুখ হয়ে যায়
সুখ ছুঁয়ে ধরতে ধরতে
দুঃখ আরো- নতুন হয়ে যায়।
কষ্টগুলো হৃদয়ে দাফন
মুখে হাসি আপনা-আপন
ব্যথার বাহার কম কাহার
অন্তরে হায়্ কথার পাহাড়।
সুখ তাও থাক হাসি-মুখে
দুঃখ যত- সব মনে মনে
কষ্টের ভাগ নিজেতেই থাক
ব্যথা সবার- এক সমান খাক।
০৬.০৬.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥