দুঃখ করোনা কবি (মোঃ রহমত আলী)
দুঃখ করোনা কবি
===============
মোঃ রহমত আলী
===============
দুঃখ করোনা কবি,
ধৈর্য ধরো, সবুর করো,
জমাট বাঁধা দুঃখগুলো..
একদিন সুখ হয়ে হাসবে।
কষ্টের মেঘগুলো ঝরে যাবে ঠিকই,
তোমার সময়েও সুবাতাস বইবে।
দুঃখ করোনা কবি,
শত অপবাদ-অপমানেও
সম্মান যাবে না তোমার, বরং
সন্ধ্যাতারার মতো তুমি জ্বলে রইবে।
সততায় যদি তুমি রও গুণী;
শত্রুও তোমার গুণে হবে ঋণী।
দুঃখ করোনা কবি,
নাম হলে বদনামও হবে,
তা-ও ভালো সয়ে নাও তুমি।
রাত-দিন এক নয় কিংবা পূর্ব-পশ্চিম,
ধীরে ধীরে অতি ধীরে ছায়াটাও বদলায়,
সয়ে যাও দুঃখগুলো.. সুখও ফিরবে।
১৫.০৮.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥