তা-ধিন তা-ধিন (মোঃ রহমত আলী)

তা-ধিন তা-ধিন
==============
মোঃ রহমত আলী
==============
তা ধিন- ধিন ধিন
গেয়ে গান অনন্য
ঢোল-তবলা ধন্য।

ধিন ধিন- তা ধিন
ঢোলের তালে মিলে
আহা সুর কী সুমধুর।

তা ধিন- ধিনা ধিন
সুরে-সুরে বাঁশি বাজে
মনে-মনে জাগে সুর।

ধিনা ধিন- তা ধিন
তবলার মধুর তালে
নাচে মন তালে-তালে।

১৯.০৭.২০২৬

মন্তব্যসমূহ