কখনও হেরে যেতে হয় (মোঃ রহমত আলী)

কখনও হেরে যেতে হয়
==================
মোঃ রহমত আলী
==================
কখনও হেরে যেতে হয়..
রোদ হেরে যায় ছায়ার কাছে
ছায়া হেরে যায় মায়ার কাছে
রাত হেরে যায় দিনের কাছে
দিন হেরে যায় রাতের কাছে
সময় হেরে যায় অসময়ের কাছে
মানুষ হেরে যায় অমানুষের কাছে

কখনও হার মানতে হয়..
নিয়ম মেনেও অনিয়মের কাছে
নীতিতে থেকেও দুর্নীতির কাছে
ন্যায়পরায়ণ হয়েও অন্যায়ের কাছে
সত্য বলেও মিথ্যাবাদীর কাছে
সততার পরেও অসৎ ব্যক্তির কাছে
সভ্যতার নামে অসভ্যতার কাছে

কখনও পরাজিত হতে হয়..
সৎ যোদ্ধা হয়েও কূটকৌশলের কাছে
মজলুম হয়েও জালিমের কাছে
নির্দোষ হয়েও অপরাধীর কাছে
যোগ্য হয়েও অযোগ্যতার কাছে
বিশ্বাসী হয়েও বিশ্বাসঘাতকের কাছে
হাসতে হাসতে কভু আপনজনের কাছে

কখনও পরাজয় মেনে নিতে হয়..
অকৃতজ্ঞ নিমকহারামের কাছে
ভাই কিংবা বন্ধুবেশে বেইমানের কাছে
রক্তের সম্পর্কের মীরজাফরের কাছে
দায়িত্বজ্ঞানহীন মানুষের কাছে
সমাজের মনুষ্যত্বহীনদের কাছে
হারামখোর বিবেকহীনদের কাছে

কখনও হেরে যেতে হয়..
আঁধার হেরে যায় আলোর কাছে
আলো হার মানে অন্ধকারের কাছে
সরলতা হেরে যায় প্রতারণার কাছে
ইনসাফ হার মানে বেইনসাফির কাছে
নিরীহ দুর্বল হেরে যায় অত্যাচারের কাছে
নিঃস্বার্থ মানুষ হার মানে স্বার্থপরের কাছে
ভালোবাসা হেরে যায় অবহেলার কাছে
মানবতা হার মানে অমানবিকতার কাছে

১৬.০৮.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

আপাতত (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)