গৃহদাহ (মোঃ রহমত আলী)

গৃহদাহ
==============
মোঃ রহমত আলী
==============
উড়তে চাইছো, উড়ো,
সারা আকাশ জুড়ে ঘোরো,
তবে আসমান ছুঁতে পারবে না।

মন ভাঙতে চাইছো, ভাঙো,
সারা বিশ্ব মাতিয়ে নাচো,
তবে শান্তির নীড় খুঁজে পাবে না।

ঘর জ্বালাতে চাইছো, জ্বালো,
গৃহদাহ শেষে উল্লাসে মাতো,
তবে পরিণামে ছাইও জুটবে না।

১৪.০৮.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)