মহারাজা (মোঃ রহমত আলী)
মহারাজা
==============
মোঃ রহমত আলী
==============
রাজা রাজা মহারাজা
উজির-নাজির বাজায় বাজা
এই সে গুণ সেই সে গুণ
আমরা আছি তাই সে রাজা।
রাজা রাজা মহারাজা
প্রজা বলে কোন সে রাজা
কই সে নুন কই সে গুণ
আমরা বানাই তাই সে রাজা।
রাজা রাজা মহারাজা
ফকির বলে কে সে রাজা
কোথায় রাজা কেমন রাজা
আমিই তো আমার মনের রাজা।
রাজার রাজা মহারাজা
আজ যে ফকির কাল সে রাজা
হেসে বলে পাগল-বাবা
কে তবে রাজার রাজা মহারাজা?
১৬.০৬.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥