সময় ঘনিয়ে আসছে (মোঃ রহমত আলী)
সময় ঘনিয়ে আসছে
================
মোঃ রহমত আলী
================
হিসাবের কাল ক্রমশ ঘনিয়ে আসছে,
অন্তিম যাত্রা শেষে ফের জেগে ওঠা!
তপ্ত ময়দানে ফয়সালা পর্যন্ত অপেক্ষা,
যার যেমন কর্ম তা থেকেই হিসেব,
অতঃপর নির্ণয় হবে কার কোথায় ঠাঁই।
সূর্য উদয় হয়েছে বহুকাল আগে,
এখন সময় সন্নিকটে অস্ত যাওয়ার।
ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও যেকোনো সময়
বিদায় লগ্ন; প্রস্তুত রও প্রস্তুতি সম্পন্ন করে,
নয়তো পস্তাতে হবে অনন্তকাল।
এখনও সময় থাকতে যদি,
দুনিয়াবি মোহ থেকে বেরিয়ে আসা না হয়,
মওকা হারালে পরিণাম হবে ভয়াবহ।
০৯.০৯.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥