স্বচ্ছ কাঁচের দেয়াল (মোঃ রহমত আলী)

স্বচ্ছ কাঁচের দেয়াল
================
মোঃ রহমত আলী
================
মাঝখানে স্বচ্ছ কাঁচের দেয়াল,
এধারে অসহায় মানবতা, আর..
ওধারে উৎফুল্ল অমানবিকতা;
মাঝে শুধুই পাগলপারা হাহাকার!

মানবেতর খোলা আকাশের নিচে ফুটপাতে,
হায় মানবতা বন্দি আজ অ্যাকোয়ারিয়ামে;
বিলাসিতায় উদ্বৃত্ত ছুড়ে ফেলে ডাস্টবিনে,
অমানবিক হাসি হেসে ওরা সার্কাস দেখে!

মাঝখানে দেয়াল.. তাও স্বচ্ছ কাঁচের!
এদিকে নিপীড়িত নিথর মানবতা, আর..
ওদিকে উচ্ছ্বসিত নিষ্ঠুর অমানবিকতা!

০৬.০৫.২০২৬

মন্তব্যসমূহ