জীবন দর্পণ (মোঃ রহমত আলী)
জীবন দর্পণ
==============
মোঃ রহমত আলী
==============
এ সাজসজ্জা, এ জীবনযাপন,
এ চলাফেরা, সময়ের এক আয়না মাত্র;
যার ওপর ছায়া পড়তেই সব স্মৃতির অতীত।
এ জীবন সুখ-দুখ বয়ে প্রায় প্রান্তে,
প্রতি নিঃশ্বাসে.. শ্বাস,
প্রতি বিশ্বাসে.. দীর্ঘশ্বাস,
তবু আশ্বাসে.. বাঁচে আত্মবিশ্বাস।
এ লোক দেখানো হাসি, আর
মুখ লুকানো কান্নাও অবসান;
প্রাণ পাখি উড়ে যেতেই নিষ্ঠুর পরিণাম।
১৬.০৫.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥