আবশ্যক। (মোঃ রহমত আলী)

আবশ্যক
==============
মোঃ রহমত আলী
==============
ডাল গলে না..
অথচ নুন, জল ছুঁতেই একাকার;
চিন্তার ভাঁজ দেখে হেসে ওঠে ছায়া!

ভালো ছিল যা কিছু—
রোজ তলিয়ে নেয় ঢেউ;
আবশ্যক বলেই চোখ কপালে তুলে—
পায়ে হেঁটেই পার হতে হয় মহাসাগর।

ধান পাকে নাই..
অথচ পোড়া-মরিচের ঘ্রাণে তৃষা জাগে;
ফাগুনের ঠিক নেই, কবে আসে!
এই বরষায় চুলো জ্বলে না, শুধু হয় ধোঁয়া;
কবুতর তাও খুশি, সাদা মেঘ দেখে সুখী।

০২.০৫.২০২৬

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)