সেলাই করা মুখ (মোঃ রহমত আলী)
সেলাই করা মুখ
==============
মোঃ রহমত আলী
==============
তারা মুখ খুলবে না
কেননা তাদের তো পেট ভরা
তারা শুধু শ্বাস নেয়
কখনো দীর্ঘশ্বাস ফেলে না।
তারা শুধু চেয়ে দেখবে
কিন্তু দৃষ্টি মেলে চাইবে না
কারণ স্বার্থটাই তাদের ঊর্ধ্বে
তারা মগ্ন নিজেতেই সারাবেলা।
তারা সব দেখে সব শুনে
তবুও তারা মুখ খোলে না
তারা শুধু সুরত দেখে যায়
কিন্তু চেহারা আর মনে রাখে না।
২৩.০৫.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥