আক্ষরিক উত্তরণ (মোঃ রহমত আলী)

আক্ষরিক উত্তরণ
===============
মোঃ রহমত আলী
===============
আক্কেল মোটেও নেই..
জল চিবিয়ে খাবো? নাকি গিলে!
গুপ্তধনের লালসায় হাতের মুঠোয় থাকা
রত্নও শেষমেশ খোয়ানোর উপক্রম!

প্রেক্ষাপট অপেক্ষা সমীক্ষা ভিন্ন,
ইতিহাস অভিন্ন সত্ত্বেও সাক্ষ্য গুরুত্বহীন।
মহাকাল ভ্রমণের ফাঁকে, মাঝে মাঝে
পিছু ফিরেও দেখতে হয়; কারণ..
অতীত মিটে যাবার নয়, ছায়া হয়ে চলে।

আক্কেল হলেও হবে..
বর্ণমালা কারো গোলাম নয়,
বরঞ্চ আমি বর্ণমালার প্রেমিক;
অক্ষরে অক্ষর মিলে বাক্য!
উচ্চারণ যাইহোক ইতিহাস একটাই।

স্বীকৃত আক্ষরিক স্বাক্ষর ভিত্তিহীন নয়,
প্রশ্নের ভেতরেই লুকায়িত উত্তর..
উপেক্ষা করেও প্রতীক্ষার উত্তরণ;
লিখিত অলিখিত সাক্ষ্যপ্রমাণে পরীক্ষিত।

০৩.০৫.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)