মানুষ হও মানুষ (মোঃ রহমত আলী)

মানুষ হও মানুষ
===============
মোঃ রহমত আলী
===============
এখনও মানুষ হও মানুষ,
ভাবনার অতলে ডুবে ভাবো,
কেন মানুষ রূপেই পাঠানো হয়েছে,
কেন সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বলা হয়েছে,
ভেবে দেখো কী করার ছিল, কী করা হচ্ছে!

মানুষ হও মানুষ,
সৎ মানুষ, দায়িত্বশীল, নিষ্ঠাবান মানুষ,
নীতিবান, সত্যবাদী, ন্যায়পরায়ণ মানুষ,
বিবেকবান, মানবিক, কর্তব্যপরায়ণ মানুষ,
আদর্শবান, ধৈর্যশীল, মানবতাপরায়ণ মানুষ,
হও মান–হুঁশ, ধার্মিক সততায় সমৃদ্ধ মানুষ।

এখনই মানুষ হও মানুষ,
এ জনম একটাই, এ জীবনও একটা।
যে সময় যতটুকু নির্ধারিত, তা শেষ হলে
অবশ্যই আয়নার সামনে দাঁড়াতেই হবে,
অতঃপর জানবে কে কতটুকু মানুষ!

০৫.১০.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

আপাতত (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)