সব হিসাব মেলে না (মোঃ রহমত আলী)

সব হিসাব মেলে না
===============
মোঃ রহমত আলী
===============
সব হিসাব মিলাতে যেও না,
কিছু হিসাব ছেড়ে দাও
সময়ের কাছে, প্রকৃতির কাছে।
মনে রেখো, সব অঙ্ক সবসময় মেলে না;
সব গল্প সবাই শোনে না,
আর শুনলেও বোঝে না;
অনেকে বুঝলেও বুঝতে চায় না।
তাই অঙ্কন করে রাখো চিত্র,
তবে কখনও কাউকে দেখাতে যেও না।

সব হিসাব মিলাতে নেই,
কিছু হিসাব ছেড়ে দিতে হয় স্রষ্টার কাছে।
যখন মিথ্যার কাছে সত্য হেরে যায়,
যখন মুদ্রার এপিঠ থেকে ওপিঠ
বিবর্ণ হয়ে যায়,
যখন রক্তের সম্পর্ক রং বদলায়,
তখন আর কোনো হিসাব মেলে না;
সহজ অঙ্কটাও জটিল হয়ে যায়।

০৭.১০.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

আপাতত (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)