রাজফাঁস ( মোঃ রহমত আলী )
রাজফাঁস
==============
মোঃ রহমত আলী
==============
সবাই সাধু, দেখায় জাদু,
আমার কাকু, তোমার দাদু,
সরল সোজা পথের পথিক কাবু।
মশাই বাবু, কসাই কভু,
দেখায় মধু, ফাঁসায় যদু,
সাধের কামাই খোয়ায় হায়্ বুদ্ধু।
দেশের হাল, বাপের মাল,
মরা কে মার, দশের চাল,
সবার বলন মহা সাধু-সাধু চলন।
শিক্ষিত জনে, দীক্ষিত ক'জনে,
রক্ষক যে-জন, ভক্ষক সে-জন,
সৎ সাধারণের জন্য তৈয়ার মরণ।
বোবা হাসে, কানুন দেখে,
কানা কাঁদে, বিচার চেয়ে,
রাজা’র রাজ তথাপি না-হয় ফাঁস।
২৯.০৫.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥