সবক এখনও শেষ হয়নি (মোঃ রহমত আলী)

সবক এখনও শেষ হয়নি
===================
মোঃ রহমত আলী
===================
সবর সবর আরেকটু সবর,
সবক এখনও শেষ হয়নি..
বিহানবেলা প্রথম কিরণে ছায়াটা লম্বা দেখায়,
অথচ ফের দুপুরের তপ্ত রোদে..
খানিকটা ছোট হতে হতে সূর্যাস্তের আগ হতেই
আবারও কিন্তু ছায়াটা অনেকটাই লম্বা হয়েই
গোধূলি শেষে সন্ধ্যার আঁধার নামতেই
রাতের অন্ধকারে নিজু নিজু ছায়া খোয়া যায়।

সবর সবর আরেকটু সবর,
সবক এখনও শেষ হয়নি..
যদিও ছায়াটা দেখতে খুব একটা সুন্দর না,
রংটাও কালচে, কিন্তু মায়া মোটেও কম না।
আলোতেই গঠন বদলে বদলে ছায়ার বিচরণ,
বিপদের আঁধারে মায়া খুঁজে মরে নিজু ছায়া।

সবর সবর আরেকটু সবর,
সবক এখনও শেষ হয়নি..
আকাশের নিচে মাটির উপরে বসবাস,
সাদা কালো লাল নীল মেঘের ছায়ায় আবাস।
যদিও বটবৃক্ষের ছায়াটা থাকে না চিরকাল,
তবে তিল তিল করে জমানো মায়াটা..
বেঁচে থাকে জনম জনম ধরে অনন্তকাল।

সবক এখনও শেষ হয়নি..
সবর সবর আরেকটু সবর।।

২১.০৮.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)