মানুষ ছিল কখনও (মোঃ রহমত আলী)
মানুষ ছিল কখনও
================
মোঃ রহমত আলী
================
মানুষগুলো সব কোথায় চলে গেলো!
এখন যারা আছে তারা কি আসলেই মানুষ?
ভাববার বিষয়, ভেবে ভেবে যদি যাবার আগে
স্বেচ্ছায় সবাই সত্যিকারের মানুষ হয়ে যাই।
মানুষের মধ্যে মানবিক কজনই বা আজ!
শুধু মুখেই মানবতার গান গেয়েই বা কী লাভ?
যদি প্রকৃত মানবিকতায় পূর্ণ না থাকে স্বভাব,
তবে কি মানুষ পরিচয় দিতে হয় না লাজ।
মানুষগুলো সব কোথায় হারিয়ে গেলো!
তাহলে এখন যারা আছে তারাও কি মানুষ?
হ্যাঁ শুনেছি মনুষ্যত্ব নিয়েই না-কি জন্মেছিল,
তবে যেতে যেতে কে কতটুকুই বা মানুষ ছিল।
২৮.০৮.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥