তোমাদের কি হয়েছে ! ( মোঃ রহমত আলী )

তোমাদের কি হয়েছে !
=================
মোঃ রহমত আলী
=================
তোমাদের কি হয়েছে ?
তোমরা কেন অন্ধ সেজে আছো ?
দেখো চোখ খুলে আগুন লেগেছে ঐ,
এ আগুনে তোমরাও তো জ্বলে যেতে পারো !
এখনো সময় আছে জেগে ওঠো
আর খোঁজো জলের মোহনা কোথায়।।

তোমাদের কি হয়েছে ?
তোমরা কেন বোবা হয়ে আছো ?
এত অন্যায় দেখেও কিছুই বলছো না যে,
আর কত, মজলুমের ওপর জুলুম, কত আর ?
কেন চুপ তোমরা, কোথায় তোমাদের মানবতা !
বিশ্বের মুখ কেন বন্ধ, নির্বাক বোবা আজ।।

তোমাদের কি হয়েছে ?
তোমরা কেন বয়রা হয়ে আছো ?
অত্যাচারে জর্জরিত নিপীড়িত মজলুমের
আর্তনাদ কী তোমাদের কান অবধি পৌঁছায়না,
পৌঁছায় ঠিকই তবে তোমরা শুনেও শোনোনা,
তোমরা তো দুনিয়ার মোহে ঘোর ঘুমে আছো।।

তোমাদের কি হয়েছে ?
তোমরা কেন আজ অন্ধ, কেন বোবা ?
তোমাদের কি পরাণ কাঁদে-না ?
দিনরাত যে অত্যাচার, নিরীহ প্রাণের ওপর !
এই যে আহাজারি, আর লাশের গন্ধ ;
তো কেনো তোমরা আজও বোবা আর অন্ধ।।

২৯.০৪.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )