কে বা দেখে ! (মোঃ রহমত আলী)

কে বা দেখে !
==============
মোঃ রহমত আলী
==============
নদীর ভাঙন দেখা যায়
সময়ে আবার রুখা যায়
মনের ভাঙন দেখে কে
ভেঙে গেলে আগলায় কে ?

পাহাড় থেকে ঝর্ণা নেমে
সাগর সুখের ঢেউয়ে দোলে
নদী শুকিয়ে মরু হলে
মাঝিমাল্লা ছাড়া মরে কে ?

আকাশ কালো মেঘলা হলে
বৃষ্টি হয়ে অঝোরে ঝরে
অন্তর যখন দুঃখে কাঁদে
দেখে বা কে ! মোছায় বা কে ?

১৬.০৬.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)