বেলা অবেলা (মোঃ রহমত আলী)

বেলা-অবেলা
==============
মোঃ রহমত আলী
==============
ছিলাম এক তালে
এখন নানান জালে
এক ভাইয়ের ছলে
আরও বন্ধুর চালে
বাঁচি ডুবে নোনা জলে।

আজ যে করে হেলা
কাল বেলা অবেলা
পথে ঘাটে যত মেলা
দেখা যায় কত খেলা
আমি শুধু একেলা।

আছি আজো মনোবলে
কথা কাজ যেন মিলে
জেগে রাত হলো সকাল
কোথা গেলো সেই কাল
ছেলেবেলার শেষ বিকাল।

২৫.০৬.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )