পর্যন্ত ( মোঃ রহমত আলী )

পর্যন্ত 
=============
মোঃ রহমত আলী
=============
নাটক চলে সবার,
ঘরে ঘরে, পথে, ঘাটে, হাটে,
সুখে, দুখে, মুখে মুখে,
সেরা কে অভিনয়ে।
চিত্র রাত দিন দুপুরের,
চলে খেলা মিলেমিশে,
বাবু, সাধু, ফকিরের।
সকাল বিকাল সন্ধ্যা,
হরেক রকম তাজা কিচ্ছা,
মুখোমুখি কত সত্য মিথ্যা।
নাট্যকার কেউ কেউ,
অভিনয়ের অভিনেতা সবাই,
ছলে বলে কলে
করে চলে.. নব কূটকৌশলে,
ঘটে আরো, রটে আর রটন।

৩০.০৩.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)