রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

রাজমন্ত্র
==============
মোঃ রহমত আলী
==============
এক মন্ত্রে সব শেষ!
যুক্তি, তর্ক, অর্জন, গর্জন, শেষে বর্জন।
চোখে যা দর্শন, অন্তরে অসহায় ক্রন্দন,
যুগ যুগের ইতিহাস মজলুমের অধিকার,
সত্য হক কথায় রাজপথ রক্তে অঙ্কন।

এক মন্ত্রে রাজ সাধু!
এ এক খেল জাদু, হুকুমের আগেই বর্ষণ,
ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে বুলেট অর্পণ।
রাজ যন্ত্রের কানে কানে মন্ত্রতন্ত্র,
অস্ত্রের মুখে শাসন শোষণ স্বাধীন গণতন্ত্র।

এক তন্ত্রে নূতন শাস্ত্র!
ছাত্র, শিক্ষক, সিপাহী, আমজনতা,
কামলা, আমলা, শ্রমিক, কিষান, আমরা,
সর্বপ্রজা হতে বাধ্য! রাজতন্ত্রের মন্ত্রের ভক্ত,
এমনই তন্ত্রসংস্থিতি এ এক রাজ-মন্ত্র!

১৭.০৭.২০২৪


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

আপাতত (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)