চিত্তক্ষোভ ( মোঃ রহমত আলী )
চিত্তক্ষোভ
==============
মোঃ রহমত আলী
==============
কী দেখতে চাও? পরাণ কি খুলে দেবো?
কিছু কি বুঝতে পারবে, না দেখতে পারবে!
চোখের সাগরে ডুব দাও বন্ধু,
কত কী প্রমাণ আজও জ্যান্ত।
কী জানতে চাও? কান পেতে আছো যে;
হৃদয়ের স্পন্দনে যদি কিছু শুনতে পাও।
কী বুঝলে বন্ধু? জীবনের গল্প থেকে;
না বেদনার কাব্য পড়ে, যদি বলতে খুলে!
শোনাও তোমার বর্ণনা, অশ্রু কেন ঝরে না।
কী খেলা খেলবে আবার, দুঃখের কথা শুনে;
আনন্দিত হয়ে কি লাগাইবে আগুন ফাগুনে?
নাকি উৎসব করিবে কাকের ভেঙেছে বাসা!
কী দেখো-না তোমরা, চোখ থাকতেও চোখে,
অন্যায়কারী যে স্বাক্ষর রেখেছে এঁকে।
কী মনে হয় বন্ধু? ভাগ্যের নির্মম পরিহাস;
নাকি জীবন আঁধারে ঘেরা করুণ ইতিহাস!
এ নয় কোনো উপন্যাস, এ জীবন্ত চিত্তক্ষোভ;
কী আরো দেখার আছে বাকি; না জানার?
২২.০৪.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥