ইতিহাস কথা বলে (মোঃ রহমত আলী)

ইতিহাস কথা বলে
==============
মোঃ রহমত আলী
==============
হাওয়া উল্টো বইতে কতক্ষণ ?
স্রোত থেমে যেতে যতক্ষণ।
হিসেব মিলিয়ে দেখো ইতিহাস কি বলে ?
সাক্ষী প্রকৃতি, আজও সাক্ষ্য দিচ্ছে !
জেনে-রেখো এবং মনে-রেখো,
ঘুরেফিরে আসে সাদা কালো, লাল নীল মেঘ,
সাথে পাগলা হাওয়ার পাগলা বেগ।
প্রকৃতির এ অভিনব রোজকার যুদ্ধে ;
আবহাওয়া বদলায় সময়ের সাথে,
নির্মাণ হয়, আবার ভেঙে চুরমার।
মনে রাখতে হবে পৃথিবীর আকার বিশাল,
তথাপি আবার অতি ক্ষুদ্রও বটে,
তাই এক মরজি কিন্তু সদা চলে তাঁর।

ঠিক আছে স্রোতের তালে চলতে হয় বৈকি !
তবে হাওয়ার গতি বুঝে নয় কী ?
সময়ের শিক্ষায়, ইতিহাসের দীক্ষায়, যদিও
কিছু গ্রহণ করা না হয়, তবে মনে রেখো বন্ধু,
ইতিহাস-ও কিন্তু কথা বলতে জানে।
তাই অতীত ভুলে গেলে হবে না ;
বর্তমান হবে অতীত, ভবিষ্যৎ হবে জবাব।
শিশু থেকে যৌবন, শেষে বৃদ্ধ কাল, তবে
প্রকৃতি আজও যুবক জোয়ান জমিন আসমান,
হুঁশিয়ার সাবধান জালিম জানোয়ার, প্রকৃতি
সদা প্রস্তুত প্রাকৃতিকভাবে প্রকৃত শোধ নিতে।

১৮.০৬.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )