ছাই - ( মোঃ রহমত আলী )
ছাই -
=============
মোঃ রহমত আলী
=============
ঘরে আগুন লেগেছে, ঘরের চিরাগ থেকে,
বাহিরের বাতাস এসে হাওয়া দেয় ছাই হতে।
ঘরের ডাকাত লুটেছে ঘর বারবার,
বাহিরের চোর নিয়েছে ভাগ আবার।
নিজের ঘর পাগলও চেনে বটে,
সে কত জ্ঞানী আর কত ভালো,
যে কু-স্বার্থে নিজেই নিজের ঘর ভাঙে।
ঝড়ো হাওয়া দেয় অনেকে.. দাওয়া দেয় কে ?
মায়া দেয় অনেকে.. মমতা কার মনেতে ?
ফাগুনে আগুন দিয়ে খেল-খেলা সহজ !
নিভাতে পারে এমন কার আছে সাহস।
আয়না ভেঙে হায়্ ! হায়না রূপে চায়,
ভয়াবহ চেহারায় কত রূপ দেখা যায়।
যে ঘরে জন্ম সেই ঘরের পর্দা বিলিয়ে বাজারে,
হাসে দেখো বেকুব লুটিয়ে ইজ্জত নিলামে।
০৫.০৫.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥