আত্মিক আলাপ ( মোঃ রহমত আলী )

আত্মিক আলাপ
==============
মোঃ রহমত আলী
==============
কবি তুমি কাঁদছো কেন ?
একা নীরবে নীরবে !
এ দুঃসময় রইবে নাকো এক মতোন।

বড়ো অসহায় কোথাও কেউ নেই !
মনেহয় আমার ওপরে প্রভুও নেই !

কবি তুমি নিরাশ হয়েও না।
যেমন  হক আর নাহক্  জুদা-জুদা।
তেমন  পাক আর নাপাক্  এক নয়।
কেউ নেই তাতে কি।।
সত্য এবং সৎ সততা তো আছে তোমার।
এক আল্লাহ্ আছে তোমার আর সবার।।
ধৈর্য ধরো সবুর করো.. অতি-উত্তম কিছু হবে..

এখানে সত্য প্রায় মৃত ;
মিথ্যার পিছে হাজার.. আরো জয়জয়কার।

সত্য কখনো মরে না।
মিথ্যার মৃত্যু অনিবার্য।
সৃষ্টিকর্তা একদিন সবাইকে একত্রিত করে
ইনসাফের সাথে ন্যায়-বিচার কার্যকর করবেন।
যা তাকদীরে.. না কম হবে  না বেশি।
তোমার থেকেও শত দুখী  তবুও খুশি।
কবি তুমি আর কেঁদোনা ভেঙে পরোনা।।

এখানে কেউ কারো নয় ;
সুখে হিংসা.. দুখে সুযোগ খোঁজে হায়্ !

যাঁরা কারো’র হক হরণ করেনা।
ফরজ পূরণ সহ যাকাত আদায় করত ;
সালাত কায়েম করে হালাল-হারাম মেনে চলে।
অবশ্যই সৃষ্টিকর্তা সবার ওপরেই দয়ালু।
তিঁনি সরিষার দানার কণা পরিমাণ-ও
জুলুম করেন-না মাখলুকের উপর।
আসল বিজয়ী তো সেই যে আখিরাতে জয়ী।।

এখানে কে আপন ? কার আপন ? কে ?
স্বার্থ ছাড়া কে ? বেশিরভাগই লোভী স্বার্থপর !

স্রষ্টার মহিমা অপরিসীম তাঁর বরকতময়
নেয়ামত অশেষ যা কখনোই শেষ হবার নয়।
যাঁরা ঈমানদার মুমিন মুত্তাকী তাঁরা
একমাত্র এক আল্লাহর ভরসায় বিশ্বাসী।
অধিকাংশই অকৃতজ্ঞ সত্য ভুলে
রং-তামাশায় ডুবে মজে আছে অন্ধকারে
আলোর পথ ছেড়ে মিথ্যার মোহে।।

যাঁরা এক আল্লাহর ইবাদতকারী
সিজদা দিতে কখনোই ভোলে না
অথচ অহরহ কেন তাঁরাও জুলুমের শিকার ?

আল্লাহ তায়ালা পরম দয়ালু ও ক্ষমাশীল।
দেখোনা ছায়া কিভাবে বদলাতে থাকে।
যাকে খুশি জান্নাত আর কর্মফলে জাহান্নাম।
যাকে খুশি অপরিসীম রিজিক আর হিকমত্।
যাকে খুশি ইজ্জত আর যাকে খুশি জিল্লত।
এখানে যা খুশি করে নাও সময় নির্ধারিত।।

যাঁরা এতো নিদর্শন দেখেও সত্য থেকে
মুখ ফিরিয়ে মিথ্যা সাক্ষ্য দেয় ও প্রচার করে !

পাকড়াও তো একদিনই তা অতি সন্নিকটে।
গায়েবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন।।
চোখ ওয়ালা আর দৃষ্টিহীন অন্ধ  এক নয়।
রাত আর দিন কখনোই একমতন সমান নয়।
বিদ্যুৎ চমকানো দেখলে ভয় পায় অতঃপর
নিডর হয়ে যায় অধিকাংশ এরাই ক্ষতিগ্রস্ত।।

যাঁরা অবাধ্য দ্বন্দ্ব তৈরি করে হানাহানিতে লিপ্ত
অথচ তারাই আজও আয়েশে ক্ষমতাধর !

আল্লাহর ওয়াদা সত্য যা নিঃসন্দেহে
পূর্ণ হবেই হবে এবং তা অবধারিত।।
যাঁরা আল্লাহর পথে জিহাদ করে.. শহীদ ;
তাঁরা আল্লাহর কাছে জীবিত রিজিক প্রাপ্ত।
কিছুদিন আরাম আয়েশ অবশেষে
নিশ্চিত কঠিন দিবসে বিচারের সম্মুখীন।।

মুসলিম কেন মজলুম ?
কেন সত্যবাদী মুজরিম ?

চাঁদ তারা সূর্য নিজ নিজ কক্ষপথেই রয়েছে।
সমস্ত সৃষ্টিকূল এক আল্লাহর।
তিঁনি যাকে খুশি রাজত্ব দান করেন।
এখানে সবাই পরীক্ষার্থী কর্মের আমল দ্বারা
ফলাফল নির্ধারণ যা অনেকেই অবজ্ঞা করে।
ইবলিশ খোলা দুশমন আদম ও তার সন্তানের।
যবে ফেরেশতাগণ কখনোই ক্লান্ত হয়না
আল্লাহর জিকির্ হতে এবং সকল
নবী ও রাসূল এক তাওহীদের বাণী বলেছেন
কিতাবে যা লিপিবদ্ধ আল্লাহ ভালোই জানেন।।

যারা অন্যায় অত্যাচার করেও
গর্বে বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলে ; আরও
ভয়ংকর কুত্সা রটায় ! তাদের কি হবার ?

কবি তুমি চিন্তা করো.. দুশ্চিন্তা করোনা।
আল্লাহ বড়ই মেহেরবান রহমানুর রাহিম।
অবশ্যই অবগত যা কিছু আছে
প্রকাশ্যে আর যা গোপনে লুকায়িত।
কবি তুমি কি দেখেছো সমুদ্রের বুক চিরে
কিভাবে বড় বড় জাহাজ পাড়ি জমায়
আবার ডুবেও যায় মাঝে কখনো’বা কিনারায়।

সকল প্রশংসা একমাত্র এক আল্লাহর।।

কবি তুমি আর কেঁদোনা।
আল্লাহ চাইলে অচিরেই তুমি কামিয়াব
আর আনন্দ অশ্রুতে ডুবে পরাণ খুলে বলবে।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবার আল্লাহু আকবার।।

০৩.০৫.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )