সুখের রসদ ( মোঃ রহমত আলী )
সুখের রসদ
=============
মোঃ রহমত আলী
=============
যত্নকরে দুঃখগুলো,
আগলে রাখি হ্নদয়কোনে,
সুখ যে নয় চির-সাথী,
দুঃখ আমার দিবারাতি,
দুঃখের সাথে বসত আমার,
সুখের খোঁজে জনম পাড়ি।
রত্ন আমার দুঃখগুলো,
সুখের চেয়েও দামী,
দুঃখ আমার চোখের মণি,
অন্তরে তাই গেঁথে রাখি,
সবাই চায় সুখের পরশ,
দুঃখ আমার সুখের রসদ।
২৬.০৪.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥