এসো মানুষ হই - (মোঃ রহমত আলী)
এসো মানুষ হই -
==============
মোঃ রহমত আলী
==============
এসো মানুষের কথা বলি !
অমানুষের কানে কানে, অচেনা যত আছে,
চেনাজানা কত রূপে গুণে, শহরের ঘরে ঘরে।
পাখির বুকে মারে তীর, জনে জনে জেনেশুনে,
দেখতে-শুনতে হায়্ মানুষও বটে, তবে
প্রমাণিত অমানবিক নিষ্ঠুর জঘন্য কত,
নেই বিবেক, মৃত আবেগ, আছে শুধু লোভ।
এসো মানুষ খুঁজে দেখি !
চেনা চেনা চেহারা হঠাৎ হয়ে যায় অচেনা,
যুগ যুগ দেখেও, বিশ্বাস করেও, যায় না চেনা।
এত এত সুন্দর চেহারা, ব্যবহার পেয়ারা,
তবে ভেতরে নেই নামমাত্র মানবিক মানুষ।
মানুষ তো সবাই, তথাপি খুঁজেও আজ না পাই,
তাহলে কেমন জিন্দা এরা, মনুষ্যত্ব যে মুর্দা।
এসো আগে মানুষ হই !
মানবতা বোধ বাঁচিয়ে রেখে, মানুষের জন্য,
সৃষ্টিকূল ভালোবেসে নিঃস্বার্থ উপকার করে।
শুধু মুখেই মানবতা.. না না বন্ধু,
আগে নিজে মানবিক হয়ে যান।
মানুষ হয়েও অমানুষের মতো আগুন দিওনা
মানুষের ঘরে, সাক্ষ্য হবে সত্য, মিথ্যা বলো না,
আমানতে খেয়ানত না হয় ভুলে, মানুষ হলে।
হক হরণ, হনন, জুলুম করা মানুষের কাজ নয়,
তাই এসো ভাই এসো মাটির মানুষ হয়ে,
আপনা ভেতর সত্য মানুষ খুঁজে ;
আগে মানুষের মতো সাদা মানুষ হই, আর সৎ
সততার সহিত মানুষ হয়ে মানুষের কথা কই।
১২.০৬.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥