স্বাধীন নিঃশ্বাস
স্বাধীন নিঃশ্বাস ============ মোঃ রহমত আলী ============ দিন-দিন কেমন যেন! আকাশের নীলিমা ধূসর হয়ে আসছে, বুঝতে পারছি না আমরা নিষ্ঠুর স্বভাবে। দিনে-দিনে কেমন যেন! জমিন অদ্ভুত বিপন্ন হতে চলেছে, কেঁপে উঠছে ক্ষণে-ক্ষণে পাহাড় পর্বত। দিনরাত এ কেমন! নির্দয় আঘাত চলছে নির্মম ধারাবাহিক কৌশলে, মজলুমের উপর জুলুম। রাতদিন এ কেমন! গর্জন সমুদ্রের নাকি মেঘের না আবার বজ্রপাতের, এ-তো যুদ্ধের ক্রুদ্ধ দামামা। পৃথিবীতে মজুদ যত মারণাস্ত্র, বন্দী করে রাখো কারাগারে, আজাদ করে দাও, মানবিক-মানবতা স্বাধীন বাতাসে॥ ১৩.১০.২০২৩