সাক্ষী পৃথিবী (মোঃ রহমত আলী)
সাক্ষী পৃথিবী ============== মোঃ রহমত আলী ============== পৃথিবী তুমি কি দেখেছো? এবার কি প্রমাণ পেয়েছো? কারা মানবিক আর কারা অমানবিক! যাঁরা মুখেই শুধু মানবতার কথা বলে, তাঁরাই আবার ধোঁকা দিয়ে অনায়াসে অমানবিক রূপে.. মানবতা হনন করে। পৃথিবী তুমি কি জানো! না-হয় এবার জেনে নাও.. মানুষ হত্যায় শ্রেষ্ঠ.. কে বা কারা? যাঁরা মানবতার গান গায় দিবারাতি; যাঁরা দাবি করে আমরা’ই সভ্য মানবতাবাদী। তাহলে প্রশ্ন তাঁরা আসলে কোন জাতি! পৃথিবী তুমি কি শুনেছো? মৃতদেহগুলোর করুণ চিৎকার, যা প্রমাণ; নিরীহ মানুষ হত্যাকারী.. কে! তবে আজ চিনে রাখো, শুনে আর্তনাদ; তাঁরা’ই বিশ্বের বুকে একমাত্র মহা-সন্ত্রাস, যাঁরা ঠান্ডা মাথায় মানুষ মেরে গুনে রাখে লাশ। পৃথিবী তুমি কি দেখো-না ? তবে দেখে-শুনে লিখে রাখো ইতিহাস; তাঁরা কারা.. যাঁরা শান্তির জমিনে অশান্তির লীলায় মেতে ধ্বংস আনিতে চায়। আবার একদল তাঁরাও আছে বীর; যাঁরা মাটি আর হক-দ্বীনের তরে হয়ে শহীদ। হে পৃথিবীর বাসিন্দা তোমরা’ই সাক্ষী অতঃপর.. সময়ে দিয়ো সত্য সাক্ষ্য।। ০৬.০৭.২০২৫ ১০ই মহরম ১৪৪৭ হিজরী