দীর্ঘশ্বাস (মোঃ রহমত আলী)
দীর্ঘশ্বাস
==============
মোঃ রহমত আলী
==============
অচেনা কে”তো চেনা হলো,
চেনা যে, তাকে তো আজও জানা হলো-না !
মন জয় করা মোটেও সহজ না,
আর ভেঙে দেওয়া তো.. একদম সহজ।
চাকচিক্যের গোলকধাঁধায় মশগুল নয়ন,
নিঃশ্বাস থেকে হারানো বিশ্বাস অমূল্য রতন,
নিজেকে চিনতে পারলে হয় আত্মার যতন।
চেনা হলো-না আজও ঠিক ভেতরের নির্মলতা,
ওপরে ওপরে দেখা কতই’না কমল প্রিয়তা।
আসল চেনে-না মন, নকল ধরে ;
সঠিক উত্তরে হয় বন্ধু বেজার !
পর্দা উঠতেই মাত্র দেরি.. বেরিয়ে আসে,
চেনা অচেনা সকলের রূপ ভারি ;
রূপের ভেতরে কত যে অপরূপ রূপ আজি।
চেনা-কে-ও -যে সহজে চেনা যায়-না,
অচেনাকে-ও শেষে আর চেনা হয়-না !
তবু চলা তারই মাঝে, ধুপ-ছায়া শয়েঁ।
চেনা চেনা নিঃশ্বাস, অচেনা বিশ্বাস,
আশ্বাস ভেঙে জোড়াতালি ভরসার প্রলাপ !
ঘাটতি যদিও.. অপূর্ণ আত্মবিশ্বাস ;
আস্থা অনাস্থার মাঝে এক দীর্ঘশ্বাস।
০৩.০৭.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥