"বঞ্চিত'জনতা'কণ্ঠ"
"বঞ্চিত জনতা কণ্ঠ"
==============
মোঃ রহমত আলী
==============
আমি ঐ কন্ঠ! যে কন্ঠ!
বঞ্চিত ভাষার উত্থান।
আমি ঐ জনতার আওয়াজ,
যে সব জনতা গঞ্জিত ইতিহাস,
যাদের আওয়াজ আজও
তুলে-নি কোন ইতিহাস,
আমি হতে চাই ঐ সব
জনতার আওয়াজ যাদের
কন্ঠ বঞ্চিত শব্দ।
সাক্ষী আজও ইতিহাস
বঞ্চিত জনতা কণ্ঠ
গুমরে করে প্রতিবাদ,
ভাবন (স্রষ্টা) -তরে দেয়
আওয়াজ মানবতার
জন্য প্রতীত-তান।
সাধারণ জনতার বঞ্চিত
কন্ঠ ভব-তরে দেয় ফুকার
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়
বিচার চায় ভাবন তার রায়।
আকাশ ভারী! আজ জমিন ভারী!
ভারী বাতাস বহে;
বে-মানবতার হিসাব চাহে
গুমরে বঞ্চিত স্বরে!
২৩.১০.২০০২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥