নীতিতে বাঁচে প্রাণ (মোঃ রহমত আলী)
নীতিতে বাঁচে প্রাণ ============== মোঃ রহমত আলী ============== একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে ঢাল, সমতলে চলে আবার অসমতল চাল। শহর জুড়ে নেই জলের কোনো অভাব, শুদ্ধ আলাপচারিতায়.. লোভী স্বভাব। মতলব নেই কার.. হাসি-কান্নার মাঝে, অসুখী রোজ তাই.. অধরা সুখ খোঁজে। হাওয়ায় মিশে ধুলো ওড়ে, পাথর নড়ে না! বোঝা বয়ে গাধা চলে, মুখে কিছু বলে না। না বলা কতক এখনো আছে কাহিনী, জঙ্গলে চলমান যুদ্ধ আজো থামেনি। পরাজিত হয় যে.. জয়ী কভু হয় সে, বহমান সমুদ্রের নীতিতে বাঁচে প্রাণ যে। ০১.০২.২০২৬