নিষ্ঠুর সভ্যতা (মোঃ রহমত আলী)

নিষ্ঠুর সভ্যতা
=============
মোঃ রহমত আলী
=============
চারদিক ঘেরা অমানবিক দেয়াল,
তারই মাঝে অসহায় বন্দী মানবতা।
পাখি উড়ে যায়, পুতুল মানুষগুলো
ভুলেও কভু দৃষ্টি ফিরিয়া নাহি চায়।

শহর জুড়ে চলছে কাদা ছোড়াছুড়ি,
জংলি রূপে সভ্য নামের সভ্যতা।
মানুষে মানুষে অসভ্য নিষ্ঠুর আচরণ,
গুরুত্ব কমে দিন দিন বিরূপ দূরত্বে।

হুতাশ দৃষ্টি করুণ আকুতি ভরে
চেয়ে আছে, ফুটপাত হতে কুটিরে;
নির্মম বাস্তবতার দুর্বিষহ এ অধ্যায়,
নিরুপায় ঘুরে বেড়ায় শহরে শহরে।

২৭.০১.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )