পর্যন্ত অপেক্ষা ( মোঃ রহমত আলী )

পর্যন্ত অপেক্ষা
=============
মোঃ রহমত আলী
=============
বইছে হাওয়া, দুলছে পাতা,
উড়ছে ঘুড়ি, ঘুরছে লাটিম ইশারা।

কাঁদছে মানুষ, হাসছে দানব,
মরছে লাখো, নেই কোনো কিনারা।

চলছে শ্বাস, মিথ্যে আশ্বাস,
নাইরে আশ, নিঃশ্বাস হচ্ছে দীর্ঘশ্বাস।

জানতে হবে, বলতে গেলে,
সত্য জেনে, সময়ের শিক্ষা সমীক্ষা।

খেলছে খেলা, ভাগ্য লীলা,
বিধির বিধান, সবার এক পরীক্ষা।

দেখতে হলে, পর্যন্ত অপেক্ষা,
ধৈর্যের দীক্ষা, বিচার শেষ প্রতীক্ষা।

১৫.০১.২০২৬

মন্তব্যসমূহ