বিষাক্ত দৃষ্টি (মোঃ রহমত আলী)

বিষাক্ত দৃষ্টি
==============
মোঃ রহমত আলী
==============
সরলতাকে দুর্বলতা মনে করে,
সরল মানুষকে বোকা ভাবা হয়;
সাদাকে কালো করার অপচেষ্টা,
চৌদিক চলে অদ্ভুত ঘোর চতুরতা।
রহস্য ঘেরা চোখে বিষাক্ত দৃষ্টি,
ঘুরে বেড়ায় আলো-আঁধারে মিশে;
সুযোগ সন্ধানী কতক বন্ধু আপন,
নির্দ্বিধায় মন ভেঙে গড়ে স্বার্থের মহল।

নিরীহ মানুষের সহজ-সরল চলন,
দুষ্ট চতুর জানে প্যাঁচ-কূটকৌশল;
বুঝেশুনে সাবধান ওরে ভোলা মন,
বিষাক্ত দৃষ্টি থেকে জানি বাঁচা দুষ্কর।
সহজ-সরল মানুষ ভাবে সব সমান,
ধরা খেয়ে বোঝে কার কত কামাল।
সাদা মন জানেনা জাল পাতা চাল,
সোজাসুজি বন্ধু ভেবে ঠকে সরল।

বিষাক্ত দৃষ্টি ছায়ার মতো ঘোরে,
সরল মনের দুর্বল কোণ ঘেঁষে বসে;
নিশানা পেলেই ঘায়েল করে হাসে,
সিধা লোক শেষে ফাঁদে ফেঁসে কাঁদে।
সরলতাকে পুঁজি করে মতলববাজ,
জাল পেতে ধোঁকা দিয়ে মারে বাজি;
আপন-পর স্বার্থপর থেকে বড়ো ভয়,
গলা মিলিয়ে চলেও গলা ধরে চেপে।

২৯.০১.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )