কলম এক তলোয়ার ( মোঃ রহমত আলী )

কলম এক তলোয়ার
===============
মোঃ রহমত আলী
===============
আঁকবো ছবি কবির মনের,
লিখবো কথা জনগণের;
খুলবো রাজ আজ রাজার,
বলবো ব্যথা খুলে মানবতার।

কলম আমার তলোয়ার,
দেখাবো পথ সত্য সততার;
ভাঙবো শিকল কলমে মিথ্যার,
মিটাবো সমাজে অন্যায় আঁধার।

লও হাতে তুলে সবাই কলম ফের,
লিখে লিখে আগুন ঝরা কবিতা ঢের;
আনিবো ফাগুন ঘরে ঘরে সুখের,
সৈনিক মোরা বীর যোদ্ধা এদেশের।

জাগো ঘুমন্ত বিবেকবান এবার,
প্রতিবাদী বিদ্রোহী মোরা আবার;
তুলে ন্যায়ের ঝড় আনবো নবভোর,
চলো একসাথে নওজোয়ান বন্ধুমোর।

২০.০১.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)