বিশ্বদানব ( মোঃ রহমত আলী )

বিশ্বদানব
==============
মোঃ রহমত আলী
==============
বিশ্বদানব হুংকার দিচ্ছে..
গিলে খাবে গ্রহ-উপগ্রহ সহ মহাবিশ্ব।
মাথায় রক্তখেকো পোকা শয়তানটার;
সব জাতির রক্তস্নানে সাঁতার কেটে–
হজম করবে রাক্ষস.. খণ্ড খণ্ড মানচিত্র!

মানবতার সুরে বাঁশি বাজিয়ে জানোয়ারটা;
নৃত্যলীলায় মত্ত হয়ে তাণ্ডব করছে অবলীলায়–
লক্ষ-কোটি নির্দোষ মৃতদেহের উপর।
ধোঁকাবাজ নরপিশাচের কোনো ধর্ম নাই;
আছে শুধু খবিশের মাটি দখলের লালসা!

এরা নিকৃষ্ট মানুষ রূপে.. জঘন্য দানব,
বিষাক্ত সত্তার রন্ধ্রে রন্ধ্রে শুধুই লাশের গন্ধ;
নির্লজ্জ ক্ষমতা আর বারুদে বিশ্ব-মুকুট চায়।।

নিরীহ বিশ্ববাসী.. চায় না যুদ্ধ, চায় না ধ্বংস,
মজলুম ধিক্কার জানিয়ে চেয়ে আছে আকাশে।

১১.০১.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)