সাফল্য (মোঃ রহমত আলী)
সাফল্য
==============
মোঃ রহমত আলী
==============
অসাধ্য কিছু নয়
সুযোগ্য যদি হয়
সম্মান তারই রয়।
অবাধ্য ভালো নয়
যোগ্য সেই হয়
বাধ্য হয়ে যে রয়।
কর্তব্য শেষ নয়
কর্তৃত্ব তাঁর হয়
দায়িত্ব যাঁর রয়।
গন্তব্য দূরে নয়
গুরুত্ব দিলে হয়
সাফল্য তবে রয়।
৩০.০১.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥