তবুও প্রতীক্ষা ( মোঃ রহমত আলী )

তবুও প্রতীক্ষা
==============
মোঃ রহমত আলী
==============
বেঁচে আছি জীবন্ত কারাগারে,
নিঃশ্বাস নিচ্ছি বিষাক্ত বিশ্বাসে!
শিকারি আজও করেনি স্বীকার;
পরান পাখি ধড়ফড়.. চায় বিচার।

মিথ্যাবাদীর দেওয়া অপবাদে,
ক্ষত-বিক্ষত হৃদয় অপমানে।
মুক্ত বাতাসে আজো চালবাজি,
আহ্ রক্তের সাথে কী বেইমানি!

চোখ মেলে চেয়ে আছি আকাশে,
জানি সেও সব দেখছে হিসাবে..

তবুও প্রতীক্ষায়.. আত্মবিশ্বাসী,
একদিন হবে আমারও সকাল।

০৩.০১.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)