প্রেমের রঙ ( মোঃ রহমত আলী )
প্রেমের রঙ
=============
মোঃ রহমত আলী
=============
কত রঙে রঙিন তুমি
ওরে রঙের রঙিলা,
তোমার প্রেমে ডুবে বাঁচে
মরে প্রেমে মজিয়া।
শত রঙে রঙিন তুমি
ওহে আমার রসিয়া,
তোমার চোখে মজে রাজা
প্রেম-ভিখারী হইয়া।
কত রঙে রঙিন তুমি
ওরে আমার জান,
তোমার প্রেমে পাগল আমি
তুমি আমার পরাণ।
শত রঙে রঙিন তুমি
আহা মধুর তোমার ঢঙ,
তোমার জন্য মনে আমার
লাগা প্রেমের রঙ।
২৩.০১.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥