সত্যের মুখোমুখি ( মোঃ রহমত আলী )

সত্যের মুখোমুখি
==============
মোঃ রহমত আলী
==============
যাঁরা এখনো আছে, তাঁরা নিশ্চয়ই যাবে;
যখন যাবে.. তখন নিঃসন্দেহে সত্য পাবে,
এবং জেনে যাবে সত্য-মিথ্যা; তবে নিরুপায়।

যাঁরা এখানে.. এখনও অবাধ্য—
তাঁরা তখন উত্তপ্ত ময়দানে মানতে হবে বাধ্য;
পরম সত্য কেন ইচ্ছাকৃত—হেলায় ভুলে ছিনু
বেলায়; হায়্ আফসোস! কোনো জবাব—
থাকবে না তখন.. না আর কোনো উপায়।

যাঁরা আল্লাহর নিদর্শন দেখেও দেখে না,
যাঁরা জেনেশুনেও আঁকড়ে ধরে না এখনো হক;
তাঁরা অচিরেই জানবে ও মানবে—
কিতাবে লেখা ছিল.. সত্য সব।
যদিও আর কোনো উপায় থাকবে না তখন।

যাঁরা এখনো.. এখানে অনিবার্য সত্য—
অস্বীকার করে যাচ্ছে, তাঁরা তখন—
অবশ্যই অবধারিত ইনসাফের ফয়সালা
স্বীকার করে.. সাব্যস্ত পাবে নিজেকেই দোষী।

অতঃপর.. যাঁরা এখানে সত্য ও হক ধরেছে
শেষঅবধি; তওবায় পোক্ত, ঈমান আমলে সৎ-
মুত্তাকী মুমিন মুসলিম; তাঁরাই সফল—
স্রষ্টার দয়াময় মেহেরবানীতে অনন্ত সুখভোগী।

যাঁরা এখনো জেনেও আলোকিত পথে নেই,
যাঁরা দ্বিধায় আছে, তাঁরা নিশ্চয়ই দেখবে;
পার্থক্য কোথায় ছিল, কিন্তু তখন কোনো
উপায় থাকবে না.. আবশ্যক দাঁড়াতে হবে
একাই বিচারের মুখোমুখি জবাবদিহিতায়।

২২.০১.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )