পোস্টগুলি

দর্শন- ( মোঃ রহমত আলী )

ছবি
দর্শন- ============== মোঃ রহমত আলী ============== এখানে চাঁদ ধরা যায়, অথচ জলে নামা যায় না; রোজ সূর্য দেখা যায়, তবে ছায়া ধরা যায় না। পলকেই নক্ষত্র গোনা যায়.. কিন্তু গণনা লিখে রাখা যায় না। এখানে মেঘ ছোঁয়া যায়, যদিও বৃষ্টি হওয়া যায় না; কুয়াশা গায়ে মাখানো যায়, তবে ধোঁয়াশা কাটানো যায় না। সত্যি যখন ঘড়ি থেমে যায়.. কিন্তু তখনও সময় থেমে যায় না। ৩০.১২.২০২৫

ইশতেহার ( মোঃ রহমত আলী )

ছবি
ইশতেহার ============= মোঃ রহমত আলী ============= সুরভিত ফুল, অচিরেই ঝরে, কলুষিত মূল বহুদিন পরে। বাসা আছে পড়ে, পাখি গেছে উড়ে, স্মৃতি কিছু কিছু হিম্মৎ গড়ে। দিনে দিনে আবার, উঠিবে জোয়ার, ন্যায়ের ঢেউ হবে পর্বত পাহাড়। যুগে যুগে আসি, আমি না-হয় তুমি, যেতে যেতে শেষে ইতিহাস গড়ি। ২৬.১২.২০২৫ ​The Manifesto Md. Rahmat Ali ​Fragrant flowers, Wither and fall, While tainted roots outlast them all. ​The nest remains, The bird has flown, Yet memories build a courage of our own. ​Day by day, The tide shall rise, Justice like waves, touching mountain skies. ​Through the ages, If not I, then you, In our passing, history we construe. ​ 26.12.2025

হয়তো.. ( মোঃ রহমত আলী )

ছবি
হয়তো.. ============== মোঃ রহমত আলী ============== দানবদের ছাড় দেওয়া হয়েছে, হয়তো পাকড়াও করার জন্য। আলো দেখে না তাদের অন্তর, হয়তো মোহরকৃত অন্ধ সেইজন্য। সত্যবাদী বারবার অপদস্ত হচ্ছে, হয়তো তাঁর ধৈর্য পরীক্ষার জন্য। মিথ্যাবাদীকে সুযোগ দেওয়া হচ্ছে, হয়তো একবার সত্য বলার জন্য। নিরপরাধ সাজা ভোগ করছে, হয়তো ভালো কিছু আছে তাঁর জন্য। অপরাধী বুক ফুলিয়েই চলছে, হয়তো শাস্তি প্রস্তুত তার জন্য। অত্যাচারী মহা উল্লাস করছে, হয়তো সময় ঘনিয়ে এসেছে তার জন্য।  নির্যাতিত মজলুম কেঁদে কেঁদে মরছে, হয়তো আর্তনাদ মঞ্জুর হবে সেইজন্য। ২৫.১২.২০২৫

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

ছবি
তন্ত্র-মন্ত্র ============= মোঃ রহমত আলী ============= সরাসরি তন্ত্র কানে কানে মন্ত্র চলে গভীর ষড়যন্ত্র। মন ভোলা কাজ জল ঘোলা আজ ভুলে যদি খুলে রাজ। নীতি ছাড়া যা আজি রাজনীতি তা স্বজনপ্রীতি মহা দুর্নীতি। প্রেম প্রেম প্রীতি রাজ্য জুড়ে দুর্গতি রাজা সুখী প্রজা দুখী। নয় তা গল্প সত্য কথা অল্প ঘরে ঘরে নীতি স্বল্প। ২৪.১২.২০২৫

নিঃশেষ মানবতা ( মোঃ রহমত আলী )

ছবি
নিঃশেষ মানবতা ============== মোঃ রহমত আলী ============== জ্বলছে আগুন পুড়ছে ফাগুন মরছে মানুষ দ্বিগুণ। উঠেছে তুফান  হাওয়া মাকান খোদা মোদের বাঁচান। কই সে ছায়া নেই যে মায়া হায় নিঃশেষ মানবতা ! কাঁদছে তারা নিরীহ যারা বিচার কবে হওয়া। ঝরছে বাদল ধুয়ে কাজল লাশ গুনিয়া পাগল। ২৩.১২.২০২৫

বিষ - ( মোঃ রহমত আলী )

ছবি
বিষ - ============== মোঃ রহমত আলী ============== চোখে বিষ, মুখে বিষ, অনেকের অন্তরে শুধু বিষ। কথায় বিষ, হাসিতে বিষ, কিছু স্বজনের আত্মায় বিষ। নিঃশ্বাসে বিষ, বিশ্বাসে বিষ, কারো কারো মগজেও বিষ। তর্কে বিষ, শর্তে বিষ, কতজন পোষে রক্তে বিষ। সাপের বিষ, বন্ধুর বিষ, অসৎ সঙ্গও যেন কাল বিষ। দাঁতে বিষ, নখে বিষ, হিংস্র জন্তুর চেয়েও মানুষে বিষ। ২১.১২.২০২৫

আত্মা ঘুমোয় ( মোঃ রহমত আলী )

ছবি
আত্মা ঘুমোয় ============== মোঃ রহমত আলী ============== এখনো আক্কেল হয়নি, শুধু জল গিলে বাঁচি, মোটেও লজ্জা নেই, না আছে জানার আগ্রহ, শেখার ইচ্ছা বহুত.. তবে ধৈর্য সীমিত ; কিন্তু হাসতে খুব জানি.. আঙুল তুলে, নিন্দা করেই অর্জন, গ্রহ উপগ্রহ। এখনো মন নরম হয়নি, দোষ শুধু পাথরের, আয়না রোজ দেখি, দেখি-না শুধু নিজেকে ; ভেঙে দিয়ে পাখির বাসা.. অনুশোচনা কৈ ! চাঁদ ধরার বড্ড সাধ.. রক্তিম সূর্য আজ, কপালের ভাঁজে ভাঁজে.. ভাগ্য হাতের মুঠে। এখনো নিজেকেই চেনা হয়নি, আত্মা ঘুমোয়, শুধু আছি আমার খোঁজে, জেগে মিছে মোহে। ১৫.১২.২০২৫

ক্ষেত্রফল ( মোঃ রহমত আলী )

ছবি
ক্ষেত্রফল ============== মোঃ রহমত আলী ============== চিত্রে আঁকা, বৃত্তে ফাঁকা, নিত্য মায়া, মিথ্যে ছায়া, গদ্যে মাখা, চিত্তে ধোঁকা, মিত্র যাঁরা, গোত্র হারা, ব্যক্তিগুণে ক্ষেত্রফল। মত্ত হয়ে, ঘিন্য রূপে, অংশ থেকে, অঙ্ক গুনে, নৃত্য শেষে, রক্ত ধুয়ে, দুষ্ট মনে, রঙ্গ সঙ্গে, কর্মগুণে ক্ষেত্রফল। উক্তি ঠিক, যুক্তি মিল, চুক্তি আজ, মুক্তি কাল, ধ্বংস বংশ, দীক্ষা ভুলে, শিক্ষা খেয়ে, বিদ্যা গিলে, মর্মগুণে ক্ষেত্রফল। ১২.১২.২০২৫

মূলকথা ( মোঃ রহমত আলী )

ছবি
মূলকথা ============== মোঃ রহমত আলী ============== কবির কথা ছবির কথা বলবো আজ মনের কথা। ছায়ার কথা মায়ার কথা জানেনা মন মনের কথা। আমার কথা তোমার কথা কোনটা কার সত্য কথা। চোখের কথা মনের কথা কে’জন বোঝে দুখের কথা। দেখা কথা শোনা কথা ফারাক বহুত কথার-কথা। হক কথা ন্যায় কথা অমূল্য যত মূল্যবান মূলকথা। দেশের কথা দশের কথা শোনেনা কেউ মাটির কথা। ২৩.১১.২০২৫

ক্ষোভ ( মোঃ রহমত আলী )

ছবি
ক্ষোভ ============== মোঃ রহমত আলী ============== মানবতা আজ মরে নিথর সমুদ্র গিলে নিয়েছে পাথর তাজা রক্তে রাঙা রাজপথ হাত জোড়ে ক্ষমা চায় শপথ। মানবতা আজ নিখোঁজ রোজ ঘরে-ঘরে খোঁজ জনে-জনে কেন বিরোধ হক মেনে নিলেই আপস। মানবতা আজ শুধুই মুখে বলার মত ভাষা নেই দুখে দেখানোর জন্য বোবা শোক মানবতাবাদীদের বহু ক্ষোভ। ২০.১১.২০২৫

পরিণাম - ( মোঃ রহমত আলী )

ছবি
পরিণাম - ============= মোঃ রহমত আলী ============= দিনে দিনে কি সূর্যটা ছোট হয়ে আসছে নাকি দিন দিন দানবের চোখ বড় হচ্ছে। পাহাড় পর্বত আর সমুদ্রও গিলে ফেলবে হয়তো এক মুহূর্তে.. কিন্তু আফসোস, এক চামচ জলও হজম করতে পারে না, হায়্ শেষ নিঃশ্বাসের আগে। দিনক্ষণ কিন্তু উল্টো গণনা চলছে.. যদিও ঘড়ি সম্মুখপানে ঘুরছে.. তবুও ডর নেই তাদের অন্তরে বিন্দু পরিমাণ, সারা পৃথিবী গ্রাস করতে চায়, এক শ্বাসে। কিন্তু সূর্য যখন হঠাৎ একদিন পুবের বিপরীত পশ্চিম আকাশে উদিত হবে.. তখন ? ১৯.১১.২০২৫

তবুও কী সুখী মোরা ? ( মোঃ রহমত আলী )

ছবি
তবুও কী সুখী মোরা ? ================ মোঃ রহমত আলী ================ আছি আমরা দিনরাত সুখের তালাশে ! দুঃখ কষ্ট কিন্তু আমাদের চারপাশে রহিমের চাকরি’টা চলে গেলো আজ আলেয়ার ঘরেও জ্বলেনি চুলো’টা আজ করিমের ভাঙা ঘর উড়াইয়া নিলো ঝড়। তবুও রাতদিন আছি মোরা নিজের কান্না লয়ে। আছি আমরা সারাবেলা নিজেরই সুখে মত্ত ! ফকিরের গাঠরি-টা চুরি হয়ে গেলো পাগলের জটা-টাও জোর করে কাটা হলো পাগলীটাকেও কারা যেন ছাড়েনি ভোগ করিতে মা তার বাছাটাকে ডাস্টবিনে ফেলে গেলো ভাই হয়ে ভাইকে খুন করে দিলো। তবুও.. সুখে অন্ধ মোরা দেখিনা দুচোখে দুঃখ কারো। আছি আমরা সবে নিজু নিজু সুখের খোঁজে ! ফুটপাতে ঘুমায় যে বৃদ্ধ একদা ছিল সে বালক ছিনতাই হয়ে গেলো কারো মাল এক ঝলকে ঝরে-গেল কত-শত প্রাণ দুর্ঘটনার এক পলকে হত্যা হয় রোজ নির্মমভাবে কেউ-না-কেউ তো। তবুও মোরা শুধুই আজি নিজের সুখের ধ্যানে! আছি আমরা নিজেরাই নিজের সুখে মগ্ন ! এদিকে কার যেন বেওয়ারিশ লাশটা - বেশ ক’দিন ধরেই পড়ে আছে মর্গে। ওদিকে কিছু ডাক্তার ও নার্সদের - অমানবিক দায়িত্বজ্ঞানহীন অবহেলা আর - দুর্ব্যবহারে রোগীসহ স্বজনেরা বঞ্চিত - সেবা হতে.. সীমাহীন দুর্ভোগে অসহায়। তবুও ...

মৃত বৃক্ষের ছায়া (মোঃ রহমত আলী)

ছবি
মৃত বৃক্ষের ছায়া ============== মোঃ রহমত আলী ============== ভালোবাসা এখন বদলে যায়, সময়ের দুয়ারে স্বার্থের মোহে ; করুণা বিক্রি হয়.. শহরের চৌরাস্তায় ! এ দুনিয়ার বাজারে আবেগ-ও নিলাম হয় - বিবেকবানের লালিত আক্রোশের মূল্যে। অভিনয়ের অভিনব ভালোবাসার - মিষ্টি বোল.. তাও আবার নামের মাত্র ! আন্তরিকতা হতে হয় অন্তর থেকে ; জোড়াতালির সান্ত্বনা অপেক্ষা, যন্ত্রণা ঢেকে চলাই অধিক উত্তম বৈ-কি। প্রেম প্রীতি আর ভালোবাসা, মানবতা রচনার মূল.. তা সত্ত্বেও - এখন তো মুখের দু-কথায় সীমাবদ্ধ ! আর দেখানোর জন্য বাক্যের সাজসজ্জা ; যা ধোঁকা’র রাজ্যে কতক মৃত বৃক্ষের ছায়া। ০৯.১১.২০২৫

প্রবোধ - ( মোঃ রহমত আলী )

ছবি
প্রবোধ - ============== মোঃ রহমত আলী ============== সবার জন্য আছি আমি, আমার জন্য কে তুমি ? চোখের পানি অমূল্য জানি, মুখের হাসি কতক দামী। গোলকধাঁধার ঘূর্ণিপাকে, কেন-জানি স্বপ্ন ভাঙে ! আজ ফাগুনে আগুন জ্বলে, বসন্ত আমার শাওন হলে। মন কাঁদে আর মুখো হাসি, কার জন্য কে থেমে আছি ! সবাই ভুল ধরতে জানি, আমরা কি সবাই কাজী ? ০৫.১১.২০২৫

একাই এগিয়ে যাই (মোঃ রহমত আলী)

ছবি
একাই এগিয়ে যাই ============== মোঃ রহমত আলী ============== জীবনের দায় বয়ে চলা যোদ্ধা, ভার লয়ে ঘানি টেনে মরে.. একাই, সময়ের সাথে হাওয়া'র যুদ্ধে। মেঘ আর ঢেউয়ের লীলা যেন - পিছু ছাড়ে-না.. ছায়াহীন মায়ায়। জয়-পরাজয়ের মিথ্যে খেলায় হিসাব যেন.. রোদ আর জলের - মধ্যে বিচরণ করা অসাধ্য বাসনা। প্রকৃত জীবন যোদ্ধা কখনোই পরোয়া করেনা.. মরুঝড় কিম্বা কালো বাদল, একাই এগিয়ে যায়, যদিও না হয় কভু ভাগ্য বদল। সাঁতার শিখতে হলে.. জানি, জলে মেশানো পাথরের ঢোক - গিলতে হয় তথাপি.. আবশ্যক বৈকি। ০৩.১১.২০২৫

ঘোর - (মোঃ রহমত আলী)

ছবি
ঘোর - ============== মোঃ রহমত আলী ============== বৈচিত্রময় এ দুনিয়ায় মানুষ বড় বিচিত্র, ক্ষণস্থায়ী জেনেও স্থায়িত্ব গড়তে চাই। মেতে থাকা আন্ধা মোহে, ঘোর লীলায়, বুনিয়াদ দিতে চাই মজবুত জনমের তরে। যদিও আকাশ ছুঁতে চায়.. তবুও এটাই বাস্তব, মাটিতে থেকেও মাটি পর্যন্ত ধরতে পারিনা। তথাপি মহাকাশ ভ্রমণ সফল হওয়া সত্ত্বেও.. আমরা কিন্তু চোখে আকাশ দেখিনা। অথচ যা কিছু দেখতে অলঙ্কারের মতো তা আগুনে জমাট-বাঁধে-না.. আর জলের স্বাদ, আমি ও আমরা তো মোটেও মনে রাখি-না। ২৭.১০.২০২৫

বোকা-মন (মোঃ রহমত আলী)

ছবি
বোকা-মন ============== মোঃ রহমত আলী ============== ধোঁকা খেয়ে, বোকা হয়ে, বোবা বোবা থাকা, সোজা পথে চলতে - পথে পথে বাধা। বোবা হয়ে, কথা পুষে, বোকা বোকা থাকা, চিনে-জেনে আগাগোড়া, ব্যথা ঢেকে হাসা। বোকা ভেবে, ধোঁকা দিয়ে, কাঁধে চেপে বসে, বোঝা-বয়ে দিনশেষে, মহৎ কে তবে। ২৩.১০.২০২৫

তথাপি শিক্ষিত ওরা- (মোঃ রহমত আলী)

ছবি
তথাপি শিক্ষিত ওরা- ================ মোঃ রহমত আলী ================ ওরে শিক্ষিত মূর্খ জেন্টলম্যান, জাত গেলো-না তোর.. ঘুষ চাইতে না লাজ পেলো তোর.. হারাম খাইতে শুধু সালামের জবাব দিতে তোর- মান যায় চলে.. হায়রে শিক্ষিত ভদ্রের ভদ্রতা। ওরে শিক্ষিত ঘুন পোকার দল, তোদের ব্যবহারটা.. কেন এমন ! সেবক তোরা.. জনতার আমলা, তোদের বেতন দেই আমজনতা আমরা। ওরে শিক্ষিত ডিগ্রিধারী যম, আচরণ তোদের কেন এত বেরহম ! বড্ড বাণিজ্যিক হচ্ছে তোদের কার্যক্রম। তোরা নামের বিদ্বান.. আদবে নাদান ; মানবতাবোধ নেই কিন্তু জেনেশুনেও বিধান ! তোরা শুধু পোশাকে’ই শিক্ষিত, নয় মানবতার। ওহে শিক্ষিত মূর্খের দল, তথাপি শিক্ষিত-ও বটে ! তবুও নহে তোরা- সুশিক্ষায় দীক্ষিত ; হায়্ আফসোস ! ভুক্তভোগী সহ এমন লাখো আজও প্রমাণ ; না দ্বীনদার.. না দিলদার.. না আমানতদার ! তাহলে অধিকাংশ-ই তোরা শুধু দুনিয়ার। ১৯.১০.২০২৫

মনোযোগ (মোঃ রহমত আলী)

ছবি
মনোযোগ ============= মোঃ রহমত আলী ============= তুমিও এগিয়ে যাও আমার পিছে কেন ? আগে অনেক আগে চলে যাও যদি হও সৎ .. সাফল্য তোমার। তুমিও প্রচেষ্টা করে যাও অনুকরণ কেন ? নিজ দক্ষতা কাজে লাগাও যদি হও উত্তম কর্মে.. মর্যাদা তোমার। তুমিও পারবে মনোযোগ দাও না পারার কি ? কঠিন যতোই হোক সহজে নাও যদি হও উদ্যম শ্রমে.. ভাগ্য তোমার। ০৯.১০.২০২৫

হে বিশ্ববাসী - (মোঃ রহমত আলী)

ছবি
হে বিশ্ববাসী - ============== মোঃ রহমত আলী ============== বিশ্ববাসীর মধ্যে থেকে.. সত্যবাদীরা এগিয়ে চলো.. সত্যের দিকে দুর্বার গতিতে। তোমাদের উদ্দাম সরল সততায়, হবে বিজয় নিশ্চয়.. মানবিক মানবতার। হে বিশ্ববাসী.. এক হয়ে যাও একতায়, যেন তোমাদের অগ্নিঝরা খোলা কণ্ঠের প্রতিবাদে- জেনে নিক তাঁরা.. সৎ মানুষে-মানুষে ; আজও আছে জিন্দা, মানবিকতার মানসিকতা। অহরহ নিরীহ মজলুমের হত্যাকারী.. যাঁরা ; চাই অমানবিক ঐ সব জালিমের নাশ মোরা। ওহে বিশ্ববাসী.. এক হয়ে রও, যেন থেমে না যায়.. এ হক প্রতিবাদী ঝড় ; ঘোর-অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে- ধর্ম বলে দেয়.. একমাত্র সত্যের হবে জয়। বিশ্ববাসীর মধ্যে থেকে.. বিশ্বাসীরা চলো এগিয়ে.. প্রতি-নিঃশ্বাসের ভরা বিশ্বাসে। চোখে-চোখ, হাতে-হাত রেখে, এক বিশ্বাসে গড়া একাকার নিঃশ্বাসে, এক সত্যের নিশান ধরে একই মহৎ উদ্দেশ্যে। ০৭.১০.২০২৫

খামখা (মোঃ রহমত আলী)

ছবি
খামখা ============== মোঃ রহমত আলী ============== আছে কত এমনও জন বলে কথা লাইন ছাড়া কথার নেই আগাগোড়া গলা খুলে করে চিৎকার ধরলে-পরে ছাড়ে না আর শুরু হলে তথা.. কথা তাঁর মাথা খেয়ে ওঠে মাথায় কথায় কথায় কথা ঘুরায় উঠে আসে নাকের ডগায় বকবক শুধু বকে যায় খামখা ঢুলে পড়ে গায়ে তা বাঁচিতে কে-না চায়। ২৫.০৯.২০২৫

কিছু ফুল কিছু ভুল (মোঃ রহমত আলী)

ছবি
কিছু ফুল কিছু ভুল =============== মোঃ রহমত আলী   =============== কিছু ফুল ঝরে গেছে কিছু গেছে মরে কিছু আছে ডালে বেঁচে মরে মরে। মিছে মায়া ধরে পিছ পিছ চলে গেল সব জলে পথ না চিনে। শুধু নিজু প্রেমে পড়ে আছে জনে উপকারে নাহি অপকার জানে। ছিল যারা মনে তারা আছে ভুলে কথা দিয়ে শেষে ছলাকলা করে। কিছু ফুল কিছু ভুল বুঝেশুনে ধরি মূল যদি বিষ হয় কূল তাও কবুল। ১৩.০৯.২০২৫

রুমালের ভেতর যে অশ্রু (মোঃ রহমত আলী)

ছবি
রুমালের ভেতর যে অশ্রু    মোঃ রহমত আলী    রুমালের ভেতর যে অশ্রু শুকিয়েছে, তার সন্ধান কেউ জানেনি, যত ঘাম ঝরেছে স্বপ্ন কুড়াতে কুড়াতে, তা কেউ দেখেনি.. বা দেখে-না। প্রতিদিন চুলো জ্বালানোর প্রচেষ্টায়, হাতের তালুতে তেল ধরে রাখতে হয়, যদিও রুখা থাকে মাথার তালু থাক।। নিষ্ঠাবান কর্মঠ হয়েও হিমশিম সংসার ; অথচ তখন তো কেউ সুদৃষ্টি মেলে হাত বাড়ায়নী ! তবুও বয়ে গেছে বছর শেষে যুগ.. অতঃপর সততার সহিত মেহনতের ফল স্বরূপ যখন- কিঞ্চিৎ কামিয়াব ঘরের ভেতর-বাহির রাঙে ; তাহলে এখন কেন আপনপর কু-নজর গুলো, অপলক দৃষ্টি গেড়ে ঈর্ষায় লাল চোখে দেখে।। ০৯.০৯.২০২৫

ভেজা বিড়াল (মোঃ রহমত আলী)

ছবি
ভেজা বিড়াল ============== মোঃ রহমত আলী ============== হাতির খেলা শেষ সিংহ গোটায় লেজ শিয়াল চায় ভাগ বানর নাচে আজ। বাঘে বাঘে লড়াই শকুন করে বড়াই শিকার পাখি চড়ুই হাসে ভাল্লুক মশাই। ব্যাঙ ডাকে আষাঢ়ে চৈতে কোথায় হারালে বিষাক্ত সাপ আড়ালে ইঁদুর আছে সুযোগে। কুমির দেখে চুপচাপ বাঁদুরের মরণ ঝাঁপ গন্ডারের হুংকারে হায়না ভেজা বিড়াল। ০১.০৯.২০২৫

রহস্য (মোঃ রহমত আলী)

ছবি
রহস্য ============== মোঃ রহমত আলী ============== মাথা আছে সবার সামাজিক ব্যথা ক’জনার পেট ভরা যাঁর অতি ক্ষুধা আরো তাঁর। জনে-জনে মানবিক অমানবিক কোন-জনে মানবিকতার নামে মানবতা গিলে-খায়, কে জানে। চোখ নেই কার দেখে নাতো আর তবে কি ঘটনার আড়ালে আসল রহস্য অন্ধকার। মুখ আছে কার বলবে কথা মানবতার মাথা খেয়ে নয় সৎ হয়ে, কে দৃঢ় সততায়। ২৮.০৮.২০২৫