ক্ষোভ ( মোঃ রহমত আলী )
ক্ষোভ
==============
মোঃ রহমত আলী
==============
মানবতা আজ মরে নিথর
সমুদ্র গিলে নিয়েছে পাথর
তাজা রক্তে রাঙা রাজপথ
হাত জোড়ে ক্ষমা চায় শপথ।
মানবতা আজ নিখোঁজ
রোজ ঘরে-ঘরে খোঁজ
জনে-জনে কেন বিরোধ
হক মেনে নিলেই আপস।
মানবতা আজ শুধুই মুখে
বলার মত ভাষা নেই দুখে
দেখানোর জন্য বোবা শোক
মানবতাবাদীদের বহু ক্ষোভ।
২০.১১.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥