বিষ - ( মোঃ রহমত আলী )

বিষ -
==============
মোঃ রহমত আলী
==============
চোখে বিষ, মুখে বিষ,
অনেকের অন্তরে শুধু বিষ।

কথায় বিষ, হাসিতে বিষ,
কিছু স্বজনের আত্মায় বিষ।

নিঃশ্বাসে বিষ, বিশ্বাসে বিষ,
কারো কারো মগজেও বিষ।

তর্কে বিষ, শর্তে বিষ,
কতজন পোষে রক্তে বিষ।

সাপের বিষ, বন্ধুর বিষ,
অসৎ সঙ্গও যেন কাল বিষ।

দাঁতে বিষ, নখে বিষ,
হিংস্র জন্তুর চেয়েও মানুষে বিষ।

২১.১২.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)