তথাপি শিক্ষিত ওরা- (মোঃ রহমত আলী)
তথাপি শিক্ষিত ওরা-
=================
মোঃ রহমত আলী
=================
ওরে শিক্ষিত মূর্খ জেন্টলম্যান,
জাত গেলো-না তোর.. ঘুষ চাইতে
না লাজ পেলো তোর.. হারাম খাইতে
শুধু সালামের জবাব দিতে তোর-
মান যায় চলে.. হায়রে শিক্ষিত ভদ্রের ভদ্রতা।
ওরে শিক্ষিত ঘুন পোকার দল,
তোদের ব্যবহারটা.. কেন এমন!
সেবক তোরা.. জনতার আমলা,
তোদের বেতন দেই আমজনতা আমরা।
ওরে শিক্ষিত ডিগ্রিধারী যম,
আচরণ তোদের কেন এত বেরহম!
বড্ড বাণিজ্যিক হচ্ছে তোদের কার্যক্রম।
তোরা নামের বিদ্বান.. আদবে নাদান;
মানবতাবোধ নেই কিন্তু জেনেশুনেও বিধান!
তোরা শুধু পোশাকে’ই শিক্ষিত, নয় মানবতার।
ওহে শিক্ষিত মূর্খের দল,
তথাপি শিক্ষিত-ও বটে! তবুও নহে তোরা-
সুশিক্ষায় দীক্ষিত ; হায়্ আফসোস!
ভুক্তভোগী সহ এমন লাখো আজও প্রমাণ;
না দ্বীনদার.. না দিলদার.. না আমানতদার!
তাহলে অধিকাংশ-ই তোরা শুধু দুনিয়ার।
১৯.১০.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥