আত্মা ঘুমোয় ( মোঃ রহমত আলী )

আত্মা ঘুমোয়
==============
মোঃ রহমত আলী
==============
এখনো আক্কেল হয়নি, শুধু জল গিলে বাঁচি,
মোটেও লজ্জা নেই, না আছে জানার আগ্রহ,
শেখার ইচ্ছা বহুত.. তবে ধৈর্য সীমিত ;
কিন্তু হাসতে খুব জানি.. আঙুল তুলে,
নিন্দা করেই অর্জন, গ্রহ উপগ্রহ।

এখনো মন নরম হয়নি, দোষ শুধু পাথরের,
আয়না রোজ দেখি, দেখি-না শুধু নিজেকে ;
ভেঙে দিয়ে পাখির বাসা.. অনুশোচনা কৈ !
চাঁদ ধরার বড্ড সাধ.. রক্তিম সূর্য আজ,
কপালের ভাঁজে ভাঁজে.. ভাগ্য হাতের মুঠে।

এখনো নিজেকেই চেনা হয়নি, আত্মা ঘুমোয়,
শুধু আছি আমার খোঁজে, জেগে মিছে মোহে।

১৫.১২.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )