ঘোর - (মোঃ রহমত আলী)

ঘোর -
==============
মোঃ রহমত আলী
==============
বৈচিত্রময় এ দুনিয়ায় মানুষ বড় বিচিত্র,
ক্ষণস্থায়ী জেনেও স্থায়িত্ব গড়তে চাই।
মেতে থাকা আন্ধা মোহে, ঘোর লীলায়,
বুনিয়াদ দিতে চাই মজবুত জনমের তরে।
যদিও আকাশ ছুঁতে চায়.. তবুও এটাই বাস্তব,
মাটিতে থেকেও মাটি পর্যন্ত ধরতে পারিনা।
তথাপি মহাকাশ ভ্রমণ সফল হওয়া সত্ত্বেও..
আমরা কিন্তু চোখে আকাশ দেখিনা।
অথচ যা কিছু দেখতে অলঙ্কারের মতো
তা আগুনে জমাট-বাঁধে-না.. আর জলের স্বাদ,
আমি ও আমরা তো মোটেও মনে রাখি-না।

২৭.১০.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )