প্রবোধ - ( মোঃ রহমত আলী )

প্রবোধ -
==============
মোঃ রহমত আলী
==============
সবার জন্য আছি আমি,
আমার জন্য কে তুমি ?
চোখের পানি অমূল্য জানি,
মুখের হাসি কতক দামী।

গোলকধাঁধার ঘূর্ণিপাকে,
কেন-জানি স্বপ্ন ভাঙে !
আজ ফাগুনে আগুন জ্বলে,
বসন্ত আমার শাওন হলে।

মন কাঁদে আর মুখো হাসি,
কার জন্য কে থেমে আছি !
সবাই ভুল ধরতে জানি,
আমরা কি সবাই কাজী ?

০৫.১১.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)