কিছু ফুল কিছু ভুল (মোঃ রহমত আলী)

কিছু ফুল কিছু ভুল
===============
মোঃ রহমত আলী  
===============
কিছু ফুল ঝরে গেছে
কিছু গেছে মরে
কিছু আছে ডালে বেঁচে মরে মরে।

মিছে মায়া ধরে
পিছ পিছ চলে
গেল সব জলে পথ না চিনে।

শুধু নিজু প্রেমে
পড়ে আছে জনে
উপকারে নাহি অপকার জানে।

ছিল যারা মনে
তারা আছে ভুলে
কথা দিয়ে শেষে ছলাকলা করে।

কিছু ফুল কিছু ভুল
বুঝেশুনে ধরি মূল
যদি বিষ হয় কূল তাও কবুল।

১৩.০৯.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)